কেনার সময়ের ফিচার বনাম প্রতিদিনের ব্যবহার
ফিচার আছে কি না, তার পাশে দেখতে হয় প্রতিদিনের কাজে এটি সহজ কি না। যেমন হিসাবের সফটওয়্যারে অনেক রিপোর্ট থাকলেও, দিনের শেষে বিক্রি বসাতে যদি ঘুরেফিরে যেতে হয়, কাজ সেখানেই আটকে যায়।
কেন GrowthFixLab
প্রতিটি ব্যবসার কাজের ধরন আলাদা। তাই software বাছাইয়ের সময় শুধু feature নয়—সেটি কাজ কতটা সহজ করে, ব্যবহার করতে কতটা সহায়তা পাওয়া যায়, এবং সময়ের সঙ্গে উন্নত হওয়ার সুযোগ আছে কি না—সেগুলোও গুরুত্বপূর্ণ।
সফটওয়্যার আপনার ব্যবসার কাজে মানিয়ে চলুক
ব্যবসার কাজ মানুষের অভ্যাস, স্থানীয় নিয়ম, দায়িত্ব বণ্টন ও দৈনন্দিন সিদ্ধান্তের সমন্বয়ে চলে। Feature list বড় হলেই software কার্যকর হয় না। Workflow-এর সঙ্গে না মিললে কর্মীরা software এর ফিচার ব্যবহার এড়িয়ে প্রথাগত বা পুরোনো পদ্ধতিতে কাজ করার প্রতি অধিক আগ্রহ প্রদর্শন করে। তাই software design-এর আগে business context বোঝা জরুরি।
অনেক সময় সব দিক থেকে সঠিক একটা সফটওয়্যার বিজনেস Growth এর সাথে তাল মেলাতে ব্যর্থ হয়। নতুন পরিস্থিতিতে বিভিন্ন নতুন Feature প্রয়োজন হয়, যেটা পুরানো সফটওয়্যার দিতে পারে না। GrowthFixLab-এ আমরা আমাদের সফটওয়্যারকে গ্রাহকের প্রয়োজনের সাথে Grow করাই, যাতে আমাদের সফটওয়্যার সব সময় বাস্তব কাজের সাথে মিলতে পারে।
সেই Growth Fix Lab ই আমরা।
ফিচার আছে কি না, তার পাশে দেখতে হয় প্রতিদিনের কাজে এটি সহজ কি না। যেমন হিসাবের সফটওয়্যারে অনেক রিপোর্ট থাকলেও, দিনের শেষে বিক্রি বসাতে যদি ঘুরেফিরে যেতে হয়, কাজ সেখানেই আটকে যায়।
চালু হয়ে গেলেই শেষ নয়। কর্মীদের শেখানো, পরে আটকালে পাশে থাকা, আর সফটওয়্যার চালু রাখা—এই তিনটিই লাগে। যেমন কাউন্টার চালুর পরও নতুন কর্মী এলে আবার দেখিয়ে দিতে হয়।
আজ যেভাবে হিসাব বা অর্ডার চলে, গ্রাহক বা কাজ বাড়লে সেই ধরন বদলাতে পারে। সফটওয়্যারকেও সেই বদলের সঙ্গে এগোতে হয়। যেমন এক দোকানের হিসাব, পরে আরও একটি দোকান খুললে আর ধরে না।
বেশিরভাগ কোম্পানি চায়, ব্যবহারকারী তাদের সফটওয়্যারের নিয়মে অভ্যস্ত হোক। আমরা উল্টো পথে হাঁটি: সফটওয়্যার ব্যবহারকারীর কাজের সঙ্গে মানাক।
একটা বড় কোম্পানি যেভাবে হিসাব রাখে, ছোট কোম্পানির পক্ষে সবকিছু সেভাবে করা সম্ভব নয়। বেশি Data Entry লাগলে সেই Feature ছোট কোম্পানি ব্যবহার করতে পারে না। তখন অনেক কাজ মাথায় চলে, Entry ছাড়াই। আবার কোম্পানি বড় হলে ঠিক ওই বিস্তারিত Entry করে ঠিকমতো ম্যানেজ করাই বেশি কার্যকর হয়ে ওঠে।
| বিষয় | ছোট অবস্থায় | বড় হলে |
|---|---|---|
| Data Entry | কম। শুধু যা না লিখলেই নয়। | বিস্তারিত ও নিয়মিত। |
| কাজের ধরন | বেশিরভাগ মাথায় ও মুখে। | সিস্টেমে লেখা, দায়িত্ব ভাগ করা। |
| Software-এর কাজ | দরকারি কাজ দ্রুত সারা। | নিয়ন্ত্রণ, হিসাব আর রিপোর্ট। |
তাই ছোট অবস্থায় যেমন Software দরকার, বড় হলে দরকার আরেক রকম। আমরা বিভিন্ন আকারের ব্যবসার সঙ্গে নিজেদের মানিয়ে Software তৈরি করি, যাতে আপনি ব্যবসার প্রতিটি পর্যায়ে Software থেকে সর্বোচ্চ সুবিধা পান।
এটা আমাদের কাজের পদ্ধতি। প্রতিটি সফটওয়্যারে এটি ধাপে ধাপে এগোয়। আপনার ব্যবসার আকার বদলালে আমাদের জানান। আমাদের সঙ্গে কথা বলুন
আগে বুঝি কাজটা আসলে কীভাবে হয়, কোথায় আটকে, আর কোন অংশটা আপনার কাছে জরুরি। তারপর সফটওয়্যারের কথা বলি।
ফিচার গোনা আমাদের মাপ নয়। প্রতিদিনের পর্দা যেন পরিষ্কার হয়, কাজের ধাপ বোঝা যায়, আর শিখতে বেশি সময় না লাগে।
প্রকাশের পরও শেষ নয়। আপনারা যেভাবে প্রতিদিন ব্যবহার করেন, সেই অভিজ্ঞতা থেকে সফটওয়্যার এগোয়।
একজনের প্রয়োজন মেটাতে গিয়ে, সম্ভব হলে এমন কিছু বানাই যা একই ধরনের অন্য ব্যবসাতেও লাগে। প্রতিটি অনুরোধ আলাদা সফটওয়্যার বানানো নয়।
যাঁরা নিজের ছোট বা মাঝারি ব্যবসা নিজে চালান, আর যাঁদের দরকার কাজের সঙ্গে মেলে এমন সফটওয়্যার এবং পাশে থাকার মতো সহায়তা।
আপনার হিসাব এখনো খাতা, spreadsheet বা আলাদা আলাদা অ্যাপে ছড়িয়ে আছে।
সফটওয়্যার আছে, কিন্তু কাজের অভ্যাসের সঙ্গে মেলে না, তাই কর্মীরা সফ্টওয়্যারে সব ফিচার ঠিকমত ব্যবহার করে না।
ফিচারের লম্বা তালিকার চেয়ে সহজ ব্যবহার, শেখানো আর পরে সাহায্য পাওয়া আপনার কাছে বেশি জরুরি।
আপনি এখন কোনো Software ব্যবহার করছেন, কিন্তু বদলাতে ভয় পাচ্ছেন: ডেটা, শেখানো আর কাজ থেমে যাওয়ার চিন্তায়।
বর্তমান Software ছেড়ে আসা নিয়ে বিস্তারিতআমাদের সফটওয়্যারগুলো এখন কোন ধাপে আছে, নিচে দেখুন।
আমাদের সফটওয়্যারগুলো দেখুন →আমাদের প্রতিটি সফটওয়্যার প্রথমে বাছাই করা ব্যবসার বাস্তব কাজে পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষ হলে তবেই সবার জন্য প্যাকেজ আকারে দেওয়া হয়।
তৈরির আগের ধাপ। আপনার প্রয়োজন জানাতে পারেন; কোনো প্রকাশের তারিখ বা প্রতিশ্রুতি নেই।
বাছাই করা ব্যবসার সঙ্গে বাস্তব ব্যবহারে পরীক্ষা চলছে। শর্ত আলাদা আলাদা ঠিক হয়।
বাস্তব পরীক্ষা শেষ। নির্ধারিত প্যাকেজে পাওয়া যায়। চালু করে দেয় আমাদের সাপোর্ট টিম।
চালুর প্রক্রিয়া বহু ব্যবহারকারীর অভিজ্ঞতায় যাচাই করা। নিজে চালানো যায়, সাপোর্টও পাওয়া যায়।
পরিণত পণ্য। নিজে শুরু করা স্বাভাবিক পথ; সাপোর্ট ঐচ্ছিক।
আপনার প্রয়োজন বুঝে কোন তৈরি সমাধানটি মানানসই, অথবা অন্য কোনো পথ দরকার কি না—সেটা নিয়ে কথা বলুন।