রিফান্ড
শেষ হালনাগাদ ৩০ অক্টোবর ২০২৬
মাসিক ফি
ফি মাস ধরে। যে মাসের ইনভয়েস পরিশোধ হয়েছে, সেই মাসের সেবা চলে। মাস শেষ হওয়ার পর সেই মাসের ফি ফেরত হয় না।
কখন ফেরত
সফটওয়্যার চালুর আগে ইনভয়েস বাতিল হলে পরিশোধিত অঙ্ক ফেরত। চালুর পর প্রথম ৭ দিনে সফটওয়্যার ব্যবহারের অযোগ্য থাকলে, প্রতিনিধি দেখে সেই মাসের ফি ফেরত দিতে পারেন। ডোমেইন বা তৃতীয় পক্ষের খরচ যা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সেটা ফেরতের বাইরে।
কীভাবে চাইবেন
ফেরতের কথা প্রতিনিধিকে ফোন, WhatsApp বা ইমেইলে জানান। ইনভয়েস নম্বর লাগবে। মঞ্জুর হলে যে মাধ্যমে পেমেন্ট এসেছিল, সেই মাধ্যমে ফেরত যায়।
পেমেন্ট
এখন পেমেন্ট প্রতিনিধির কাছে। পরে অনলাইন পেমেন্ট চালু হলে এই নীতি সেই পেমেন্টেও খাটবে, এবং পাতায় তারিখ বদলে জানানো হবে।